আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী পালাকারের নাটক নোরার তিন কন্যা। হেনিং ম্যাংকেলের লেখা থেকে রূপান্তর করেছেন রায়হান আমির। নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় টেরাকোটা প্রদর্শনী। এতে থাকছে চারুকলার মৃিশল্প বিভাগের শিক্ষক ও ছয়জন শিক্ষার্থীর টেরাকোটা। চলবে ৯ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। আলিয়ঁস ফ্রঁসেস যৌথ প্রদর্শনী ‘ডাইভারসিটি’। এখানে আছে অবন্তী চাকমা, আসিফ উজ্ জামান, কান্তিদেব অধিকারী, মুহাম্মদ মেহেদী হাসান, নিলস বেন্টসেন ও পীযূষ কান্তি সরকারের চিত্রকর্ম। চলবে ৬ মে পর্যন্ত। লা গ্যালারিতে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। বিকেল চারটায় দ্য ডেথ অব মিস্টার ল্যাজারেস্কু, সন্ধ্যা সাড়ে ছয়টায় দিস ডিয়ার মাউথ অব অগাস্ট। স্টার সিনেপ্লেক্স জি.আই. জো; বেলা ১১টা, একটা ৩০, বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে। প্রিয়তমেষু; সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল চারটা ৩০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। গহীনে শব্দ; বেলা ১১টা ১০ ও বিকেল চারটা ১৫ মিনিটে। দ্য সার্চ (খোঁজ); বেলা একটা ২০ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।