আজকের অনুষ্ঠান
কেন্দ্রীয় গণগ্রন্থাগার একবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় হামিদুজ্জামান খানের চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী ‘কালো আঁধারী’। উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় টেরাকোটা প্রদর্শনী। এতে থাকছে চারুকলার মৃৎশিল্প বিভাগের শিক্ষক ও ছয়জন শিক্ষার্থীর টেরাকোটা। চলবে ৯ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গুলশান হোসেনের চিত্রকলা ও স্থাপনা প্রদর্শনী ‘সেভ আওয়ার ট্রিজ-সেভ আওয়ার প্ল্যানেট’। চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেস যৌথ প্রদর্শনী ‘ডাইভারসিটি’। এখানে আছে অবন্তী চাকমা, আসিফ উজ্ জামান, কান্তিদেব অধিকারী, মুহাম্মদ মেহেদী হাসান, নিলস বেন্টসেন ও পীযূষ কান্তি সরকারের চিত্রকর্ম। চলবে ৬ মে পর্যন্ত। লা গ্যালারিতে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। বিকেল চারটায় দ্য ক্লাস (ফ্রান্স, ২০০৮), সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্রোকেন এমব্রেসেস (স্পেন, ২০০৯)। বাংলাদেশ শিল্পকলা একাডেমী যাত্রা প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ। আজকের পালা ডাইনী বধূ। পরিবেশন করবে আনন্দ অপেরা। সন্ধ্যা সাতটা ও রাত ১১টায়।