আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় গণগ্রন্থাগার একবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। সেমিনার ‘রবীন্দ্রনাথের আধ্যাত্মিক সাধনা’। বিকেল সাড়ে পাঁচটায়। আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। সকাল সাড়ে নয়টা ও সন্ধ্যা ছয়টায়। মিলনায়তনে।ছায়ানট সংস্কৃতি-ভবন মাসিক শ্রোতার আসর। শিল্পী ইয়াকুব আলী খান, শান্তনু সাহা রায়, ফাহিমা সামাদ ও সেমন্তী মঞ্জরী। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে। সন্ধ্যা সাতটায়।ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান শামা রহমানের একক সংগীতানুষ্ঠান। সন্ধ্যা সাতটায়। মহিলা সমিতি নাট্যতীর্থের নাটক দ্বীপ। উৎপল দত্তের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন তপন হাফিজ। সন্ধ্যা সাতটায়।শিল্পাঙ্গন কাজী সালাউদ্দিন আহমেদের প্রদর্শনী ‘ফেইসেস অব দ্য মিলেনিয়াম’। চলবে ২১ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।সাজু আর্ট গ্যালারি নবীন ও প্রবীন শিল্পীদের নিয়ে ‘গ্র্যান্ড প্রদর্শনী’। উদ্বোধন, বিকেল সাড়ে পাঁচটায়। বেঙ্গল শিল্পালয় হামিদুজ্জামান খানের চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী ‘কালো আঁধারী’। চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেস চলচ্চিত্র প্রদর্শনী। বেলা তিনটায় লেট দ্য রাইট ওয়ান ইন (সুইডেন, ২০০৮), বিকেল পাঁচটা মস্কো, বেলজিয়াম (বেলজিয়াম, ২০০৮), সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে দ্য লার্ক ফার্ম (ইতালি, ২০০৭)। বাংলাদেশ শিল্পকলা একাডেমী যাত্রা প্রদর্শনী। আজ অগ্রগামী যাত্রা ইউনিটের স্বামী-স্ত্রী। সন্ধ্যা সাতটায়।