আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী দ্যশবাঙলা থিয়েটারের নাটক আঙ্গুরী কথন ও স্বপ্নভঙ্গ। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়। যাত্রা প্রদর্শনী। আজ নিউ রঙমহলের মানবী দেবী। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাতটায়।শিল্পাঙ্গন কাজী সালাউদ্দিন আহমেদের প্রদর্শনী ‘ফেইসেস অব দ্য মিলেনিয়াম’। চলবে ২১ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।সাজু আর্ট গ্যালারি নবীন ও প্রবীণ শিল্পীদের নিয়ে ‘গ্র্যান্ড প্রদর্শনী’। চলবে ৬ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।বেঙ্গল শিল্পালয় হামিদুজ্জামান খানের চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী ‘কালো আঁধারী’। চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় টেরাকোটা প্রদর্শনী। এতে থাকছে চারুকলার মৃৎশিল্প বিভাগের শিক্ষক ও ছয়জন শিক্ষার্থীর টেরাকোটা। বেলা ১১টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গুলশান হোসেনের চিত্রকলা ও স্থাপনা প্রদর্শনী ‘সেভ আওয়ার ট্রিজ—সেভ আওয়ার প্ল্যানেট’। চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।