আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী যাত্রা প্রদর্শনী। আয়োজন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগ। আজ সঙ্গীতা যাত্রা ইউনিটের পালা জালিম সিংহের মাঠ। পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাতটায়।শিল্পাঙ্গন কাজী সালাউদ্দিন আহমেদের প্রদর্শনী ‘ফেইসেস অব দ্য মিলেনিয়াম’। চলবে ২১ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।সাজু আর্ট গ্যালারি নবীন ও প্রবীণ শিল্পীদের নিয়ে ‘গ্র্যান্ড প্রদর্শনী’। চলবে ৬ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।বেঙ্গল শিল্পালয় হামিদুজ্জামান খানের চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী ‘কালো আঁধারী’। চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গুলশান হোসেনের চিত্রকলা ও স্থাপনা প্রদর্শনী ‘সেভ আওয়ার ট্রিজ—সেভ আওয়ার প্ল্যানেট’। চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান ভারতীয় দূতাবাসের চলচ্চিত্র প্রদর্শনী। আজকের ছবি পেয়ার ইমপসিবল। সন্ধ্যা ছয়টায়। আলিয়ঁস ফ্রঁসেস চলচ্চিত্র প্রদর্শনী। বেলা তিনটায় মোগল: দ্য রাইজ অব চেঙ্গিশ খান (রাশিয়া, ২০০৭), বিকেল পাঁচটা প্রিটি ভিলেজ, প্রিটি ফ্লেম (সার্বিয়া, ১৯৯৬), সন্ধ্যা সাতটায় প্যালেমো শুটিং (জার্মানি, ২০০৮)।