আজকের অনুষ্ঠান
কেন্দ্রীয় গণগ্রন্থাগার চলচ্চিত্র ব্যক্তিত্ব আলমগীর কবিরের স্বাধীনতা পদক ও এ কে এম আবদুর রউফের একুশে পদক পাওয়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে আলমগীর কবির চলচ্চিত্র কেন্দ্র। আলোচনা ও সীমানা পেরিয়ে চলচ্চিত্রের প্রদর্শনী। সেমিনার হলে, বিকেল সাড়ে পাঁচটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী যাত্রা প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগ। আজ ভিক্টর দানিয়েলের একক অভিনয় ও যাত্রায় বিবেকের গান। পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাতটায়।রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র ‘জীবনের জন্য পানি’ শীর্ষক তথ্যচিত্রের প্রদর্শনী। বিকেল পাঁচটায়। শিল্পাঙ্গন কাজী সালাউদ্দিন আহমেদের প্রদর্শনী ‘ফেইসেস অব দ্য মিলেনিয়াম’। চলবে ২১ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।সাজু আর্ট গ্যালারি নবীন ও প্রবীণ শিল্পীদের নিয়ে ‘গ্র্যান্ড প্রদর্শনী’। চলবে ৬ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।বেঙ্গল শিল্পালয় হামিদুজ্জামান খানের চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী ‘কালো আঁধারী’। চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গুলশান হোসেনের চিত্রকলা ও স্থাপনা প্রদর্শনী ‘সেভ আওয়ার ট্রিজ—সেভ আওয়ার প্ল্যানেট’। চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেস চলচ্চিত্র প্রদর্শনী। বেলা তিনটায় বিফোর দ্য রেইন (মেসাডোনিয়া, ১৯৯৪), বিকেল পাঁচটা সিক্সথ ডে (দ্য নেদারল্যান্ডস, ২০০৪), সন্ধ্যা সাতটায় অ্যান্টিক্রাইস্ট (ডেনমার্ক, ২০০৯)।