আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী যাত্রা প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগ। আজ অমলেন্দু বিশ্বাস স্মারক বক্তৃতা। বিকেল চারটায়। জ্যোত্স্না বিশ্বাসের নির্দেশনায় পালা মহিয়সী কৈকেই। সন্ধ্যা সাতটায়। পরীক্ষণ থিয়েটার হলে।শিল্পাঙ্গন কাজী সালাউদ্দিন আহমেদের প্রদর্শনী ‘ফেইসেস অব দ্য মিলেনিয়াম’। চলবে ২১ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বেঙ্গল শিল্পালয় হামিদুজ্জামান খানের চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী ‘কালো আঁধারী’। চলবে ১৫ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গুলশান হোসেনের চিত্রকলা ও স্থাপনা প্রদর্শনী ‘সেভ আওয়ার ট্রিজ—সেভ আওয়ার প্ল্যানেট’। চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল সাড়ে চারটায় দ্য হোয়াইট রিবন (অস্ট্রিয়া, ২০০৯), সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে দ্য উইপিং মিডো (গ্রিস, ২০০৪)।