আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী আন্তর্জাতিক ফরাসি নাট্যোৎসব। বিবর্তনের নাটক দেয়াল। জঁ পল সার্ত্রের লেখা থেকে নাট্যরূপ দিয়েছেন মনোরঞ্জন বিশ্বাস। নির্দেশনা দিয়েছেন সানোয়ার আলম খান। জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায়।শিল্পাঙ্গন কাজী সালাউদ্দিন আহমেদের প্রদর্শনী ‘ফেইসেস অব দ্য মিলেনিয়াম’। চলবে ২১ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।সাজু আর্ট গ্যালারি নবীন ও প্রবীণ শিল্পীদের নিয়ে ‘গ্র্যান্ড প্রদর্শনী’। চলবে ৬ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গুলশান হোসেনের চিত্রকলা ও স্থাপনা প্রদর্শনী ‘সেভ আওয়ার ট্রিজ—সেভ আওয়ার প্ল্যানেট’। চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ইন জুলাই (২০০০) ও সলিনো (২০০২)। বেলা সাড়ে তিনটায়।স্টার সিনেপ্লেক্স ২০১২: বেলা ১১টা, দুপুর ১২টা ৫৫, বিকেল চারটা, চারটা ১৫, সন্ধ্যা সাতটা ও সাতটা ২০ মিনিটে। জি আই জো: বেলা ১১টা ১৫, একটা ৪০, বিকেল চারটা ২৫ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে। গহীনে শব্দ: সকাল ১০টা ৪৫ ও বেলা দুইটায়। খোঁজ-দ্য সার্চ: বেলা একটা ও রাত আটটা ১০ মিনিটে।বলাকা সিনেওয়ার্ল্ড ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ও খোঁজ-দ্য সার্চ: সকাল ১০টা ৩০, দুপুর ১২টা ৩০, বেলা তিনটা ৩০, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা ভালোবাসলেই ঘর বাঁধা যায় না; বেলা ১২টা ৩০, ৩টা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।