আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী আন্তর্জাতিক ফরাসি নাট্যোৎসব। আজ ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাটক সব ঝরে যায়। স্যামুয়েল ব্যাকেটের লেখা থেকে নাট্যরূপ দিয়েছেন অধ্যাপক কবীর চৌধুরী। নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায়। নজরুল সম্মেলন। আয়োজন করেছে নজরুল একাডেমি। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, বিকেল সাড়ে পাঁচটায়।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ২’। চলবে ২৯ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। চলবে ৩১ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা।আলিয়ঁস ফ্রঁসেজ চিত্র প্রদর্শনী ‘উম্মিদ ২০১০’। চলবে ২৫ মে পর্যন্ত। লা গ্যালারিতে। বাংলাদেশ ফিল্ম সেন্টার পরিচালক রবার্তো রসেলিনির ছবি রোম-ওপেন সিটি। সন্ধ্যা ছয়টায়।