আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ স্টুডিও থিয়েটার, বনানী আনুশেহর গান ও প্রাচ্যনাটের রাহুল আনন্দ গীতিনাট্য উড়াল-এর মাধ্যমে ‘নদী, পাখি ও চেতনার উড়ে যাওয়ার ছবি’ তুলে ধরবেন। শেষে থাকবে নাগরিক নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় পাঠাভিনয় নূরলদীনের সারাজীবন। সন্ধ্যা সাড়ে সাতটায়। দেশী দশ, বসুন্ধরা সিটি শপিং মল সংগীতানুষ্ঠান ‘নজরুলজয়ন্তীতে দেশী দশ’। এখানে গান শোনাবেন সজীব। বিকেল পাঁচটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী অবয়ব নাট্যদলের নাটক ভূমধ্যসাগর। লিখেছেন গোলাম শফিক, নির্দেশনা দিয়েছেন শহিদুল হক খান। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় জি এম বি আকাশের আলোকচিত্র প্রদর্শনী ‘অন্তর্ভূমি’। চলবে ১০ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। জার্মান সাংস্কৃতিক কেন্দ্র জার্মান আলোকচিত্রী নরবার্ট এংকারের আলোকচিত্র প্রদর্শনী ‘রিসাইকলড’। চলবে ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ আলোকচিত্র প্রদর্শনী ‘রুরাল এক্সাডাস’। চলবে ১২ জুন পর্যন্ত। লা গ্যালারিতে, বেলা তিনটা থেকে রাত নয়টা।বাংলাদেশ ফিল্ম সেন্টার ফরাসি চলচ্চিত্রের নানা দিক নিয়ে আলোচনা করবেন গবেষক মঁসিয়ে ওয়েন বুঁশে। পরে ফ্রাঁসোয়া ক্রুফে পরিচালিত জুলে অ্যান্ড জিম চলচ্চিত্রের প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড অ্যাভাটার ও খোঁজ দ্য সার্চ: দুপুর ১২টা ৩০, বেলা তিনটা ৩০, সন্ধ্যা ছয়টা ৩০ ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স  অ্যাভাটার: বেলা ১১টা, বিকেল চারটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  ২০১২: সকাল ১০টা ৪৫, বেলা একটা ২০, একটা ৫৫, বিকেল পাঁচটা ও রাত আটটায়।  গহীনে শব্দ: বেলা ১১টা ১০ ও দুইটা ১০ মিনিটে।