আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী সাইম রানার লেখা বাংলাদেশের গণসংগীত: বিষয় ও সুরবৈচিত্র্য বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও সংগীতানুষ্ঠান। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়। ক্যানসার আক্রান্ত ফারিয়া (৪) ও ফয়সালের (১৪) চিকিৎসার সাহায্যার্থে নাটক প্রদর্শনীর আয়োজন করেছে নাটুকে ও থিয়েটার ক্যান ফান্ড। হাসির নাটক ঠাকুর ঘরে কে রে। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। ব্যতিক্রমের নাটক চন্দন সেনের ফিরে দেখা ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পিছু ডাক। নির্দেশনা দিয়েছেন সৈয়দ মহিদুল ইসলাম। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। বেঙ্গল শিল্পালয় জি এম বি আকাশের আলোকচিত্র প্রদর্শনী ‘অন্তর্ভূমি’। চলবে ১০ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। গ্যালারি কায়া মাসুদা কাজীর একক চিত্র প্রদর্শনী ‘স্মল ইজ বিউটিফুল’। চলবে ১৫ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। দৃক গ্যালারি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রদর্শনী ‘বায়োডাইভারসিটি ফর লাইফ’। চলবে ৯ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র জার্মান আলোকচিত্রী নরবার্ট এংকারের আলোকচিত্র প্রদর্শনী ‘রিসাইকলড’। চলবে ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড কাজের মানুষ ও খোঁজ দ্য সার্চ: দুপুর ১২টা ৩০, বিকেল তিনটা ৩০, সন্ধ্যা ছয়টা ৩০ ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স অ্যাভাটার: সকাল ১০টা ৪৫, বিকেল চারটা ০৫ ও সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। ২০১২: বেলা সাড়ে ১১টা, একটা, তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। গহীনে শব্দ: সকাল ১০টা ৫০ ও বেলা একটা ৫০ মিনিটে।