আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) নাটক অ্যাম্পিউটেশন। ইয়েন্স বিয়নেবোর লেখা থেকে অনুবাদ করেছেন রায়হান আখতার। নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন নীলু। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। নাট নালন্দার নাটক নীল উপাখ্যান। লিখেছেন সালমা বাণী, নির্দেশনা দিয়েছেন সালাউদ্দিন রাহাত। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। নাট্যবেদের নাটক মন পবনের নাও। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে তৈরি নাটকটির নির্দেশনা দিয়েছেন দীপক রায়। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।বেঙ্গল শিল্পালয় জি এম বি আকাশের আলোকচিত্র প্রদর্শনী ‘অন্তর্ভূমি’। চলবে ১০ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। গ্যালারি কায়া মাসুদা কাজীর একক চিত্র প্রদর্শনী ‘স্মল ইজ বিউটিফুল’। চলবে ১৫ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। দৃক গ্যালারি হরপ্পার প্রদর্শনী ‘ক্লে অ্যান্ড লাইফ বাই হরপ্পা’। উদ্বোধন, বিকেল পাঁচটায়।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র জার্মান আলোকচিত্রী নরবার্ট এংকারের আলোকচিত্র প্রদর্শনী ‘রিসাইকলড’। চলবে ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ আলোকচিত্র প্রদর্শনী ‘রুরাল এক্সাডাস’। চলবে ১২ জুন পর্যন্ত। লা গ্যালারিতে, বেলা তিনটা থেকে রাত নয়টা।স্টার সিনেপ্লেক্স অ্যাভাটার: দুপুর ১২টা ৪৫, বিকেল চারটা ও সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। ২০১২: দুপুর সাড়ে ১২টা, একটা, তিনটা ৩৫ ও সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে।