আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী দুই বাংলার শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠান ‘বিশ্বে বাঙালি’। জাতীয় নাট্যশালায়, সকাল ১০টায় ও বিকেল চারটায়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় ফেনীর পুবালী সাংস্কৃতিক কেন্দ্রের নাটক অহম তমসায়। রচনা ও নির্দেশনায় আনন জামান। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।ছায়ানট সংস্কৃতি-ভবন ছায়ানটের মাসিক শ্রোতার আসর। শিল্পী: কানন বালা সরকার, নির্মলচন্দ্র মজুমদার, মোখলেসুর রহমান ও এরফান হোসেন। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে, সন্ধ্যা সাতটায়।গ্যালারি কায়া মাসুদা কাজীর একক চিত্র প্রদর্শনী ‘স্মল ইজ বিউটিফুল’। চলবে ১৫ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। দৃক গ্যালারি হরপ্পার প্রদর্শনী ‘ক্লে অ্যান্ড লাইফ বাই হরপ্পা’। চলবে ২১ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র জার্মান আলোকচিত্রী নরবার্ট এংকারের আলোকচিত্র প্রদর্শনী ‘রিসাইকলড’। চলবে ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ সিরামিকস শিল্প প্রদর্শনী ‘ক্লে-ম্যান’। উদ্বোধন, গ্যালারি জুমে সন্ধ্যা সাড়ে ছয়টায়।ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান চলচ্চিত্র প্রদর্শনী মাই নেম ইজ খান (শাহরুখ খান, কাজল)। সন্ধ্যা ছয়টায়।মধুমিতা যেখানে তুমি সেখানে আমি: সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত আটটা ৪৫ মিনিটে।বলাকা সিনেওয়ার্ল্ড যেখানে তুমি সেখানে আমি ও খোঁজ দ্য সার্চ: সকাল ১০টা ১৫, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স অ্যাভাটার: বেলা সাড়ে ১১টা, তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। ২০১২: বেলা ১১টা, একটা ১০, বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। নিঝুম অরণ্যে: সকাল ১০টা ৪৫ মিনিটে।