আজকের অনুষ্ঠান
কেন্দ্রীয় কচিকাঁচার মেলা পালাগান ও প্রাচীন লোক গীতিকবিদের রচিত গান। আয়োজন করেছে বাংলাদেশ লোকসংগীত পরিষদ। মিলনায়তনে, বিকেল সাড়ে চারটায়। বেঙ্গল গ্যালারি বেঙ্গল শিল্পালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৩’। উদ্বোধন, সন্ধ্যা সাড়ে ছয়টায়।গ্যালারি কায়া মাসুদা কাজীর একক চিত্র প্রদর্শনী ‘স্মল ইজ বিউটিফুল’। বেলা ১১টা থেকে রাত আটটা।দৃক গ্যালারি হরপ্পার প্রদর্শনী ‘ক্লে অ্যান্ড লাইফ বাই হরপ্পা’। চলবে ২১ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র জার্মান আলোকচিত্রী নরবার্ট এংকারের আলোকচিত্র প্রদর্শনী ‘রিসাইকলড’। চলবে ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ সিরামিকস শিল্প প্রদর্শনী ‘ক্লে-ম্যান’। গ্যালারি জুমে, চলবে ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।মধুমিতা যেখানে তুমি সেখানে আমি: সকাল ১০টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত আটটা ৪৫ মিনিটে।বলাকা সিনেওয়ার্ল্ড যেখানে তুমি সেখানে আমি ও খোঁজ দ্য সার্চ: দুপুর ১২টা ৩০, বেলা তিনটা ৩০, সন্ধ্যা ছয়টা ৩০ ও রাত নয়টায়।