আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নিজস্ব নাটক গাজী কালু চম্পাবতী। পুঁথি থেকে সংগ্রহ করা কাহিনি নিয়ে তৈরি নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। নিখিল চন্দ্র দাসের চারুকলা প্রদর্শনী ‘হারানো ছবির কথা’। চিত্রশালা প্লাজায়, চলবে ২২ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। বেঙ্গল গ্যালারি বেঙ্গল শিল্পালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৩’। উদ্বোধন সন্ধ্যা সাড়ে ছয়টায়।দৃক গ্যালারি হরপ্পার প্রদর্শনী ‘ক্লে অ্যান্ড লাইফ বাই হরপ্পা’। চলবে ২১ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র জার্মান আলোকচিত্রী নরবার্ট এংকারের আলোকচিত্র প্রদর্শনী ‘রিসাইকলড’। চলবে ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ সিরামিকস শিল্প প্রদর্শনী ‘ক্লে-ম্যান’। গ্যালারি জুমে, চলবে ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।