আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানট সংস্কৃতি-ভবন সুফিয়া কামাল স্মারক নজরুল উৎসব। আয়োজন করেছে ছায়ানট। উদ্বোধন, সকাল ১০টায়। দ্বিতীয় অধিবেশন, সন্ধ্যা সাড়ে ছয়টায়। মিলনায়তনে।কচি-কাঁচা ভবন, সেগুনবাগিচা কবি সুফিয়া কামালের জন্মোৎসব উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আয়োজন করেছে কচি-কাঁচার মেলা। সকাল সাড়ে ১০টায়। ডব্লিউভিএ, ধানমন্ডি রবিরাগের শ্রোতার আসর ‘প্রথম কদম ফুল’। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়। ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান উচ্চাঙ্গসংগীতের আসর। খেয়াল গাইবেন তাপস দত্ত। সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  সুবচন নাট্য সংসদের নাটক মহাজনের নাও। লিখেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। গ্যালারি কায়া নগরবাসি বর্মণের গ্রাফিক ও মিশ্র মাধ্যমের চিত্রকর্মের প্রদর্শনী ‘স্পাইরাল’। উদ্বোধন, বিকেল সাড়ে পাঁচটায়। বাংলাদেশ আর্ট কাউন্সিল, গুলশান ২ বর্ষাবরণ উৎসব। চিত্রকলা প্রদর্শনী, সকাল ১০টায়। সংগীতানুষ্ঠান, বিকেল পাঁচটায়।বেঙ্গল গ্যালারি বেঙ্গল শিল্পালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৩’। চলবে ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।মধুমিতা চেহারা (শাকিব খান, রেসি): সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত আটটা ৪৫ মিনিটে।বলাকা সিনেওয়ার্ল্ড ২০১২ ও ময়নামতির সংসার (ফেরদৌস, মৌসুমী): সকাল ১০টা ১৫, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।