আজকের অনুষ্ঠান
গ্যালারি চিত্রক মোহাম্মদ ফকরুজ্জামানের একক চিত্র প্রদর্শনী। চলবে ২৭ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।গ্যালারি কায়া নগরবাসি বর্মণের গ্রাফিক ও মিশ্র মাধ্যমের চিত্রকর্মের প্রদর্শনী ‘স্পাইরাল’। চলবে ২৯ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।বেঙ্গল গ্যালারি বেঙ্গল শিল্পালয়ের প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৩’। চলবে ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ সিরামিকস শিল্প প্রদর্শনী ‘ক্লে-ম্যান’। গ্যালারি জুমে, চলবে ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র জার্মান আলোকচিত্রী নরবার্ট এংকারের আলোকচিত্র প্রদর্শনী ‘রিসাইকলড’। সকাল ১০টা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড ২০১২ ও ময়নামতির সংসার (ফেরদৌস, মৌসুমী): দুপুর ১২টা ৩০, বেলা তিনটা ৩০, সন্ধ্যা ছয়টা ৩০ ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স অ্যাভাটার: দুপুর ১২টা ৪০, তিনটা ৫০ ও সন্ধ্যা সাতটায়। ২০১২: বেলা একটা ১০, বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। গহীনে শব্দ: বেলা একটা ২০ মিনিটে। খোঁজ দ্য সার্চ: বেলা সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।