আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী বেণুকা ললিতকলা একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান। জাতীয় নাট্যশালায়, বিকেল পাঁচটা ৪৫ মিনিটে। সুবচনের নাটক মহাজনের নাও। বাউল শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে নাটকটি লিখেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়। সাইমন জাকারিয়ার নাটকসংগ্রহ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। আয়োজন করেছে অ্যাডর্ন পাবলিকেশন ও আইটিআই বাংলাদেশ কেন্দ্র। সেমিনার কক্ষে, বিকেল সাড়ে পাঁচটায়। মহিলা সমিতি নবশব্দ থিয়েটারের নাটক ভ্যালেন্টাইন। লিখেছেন ও নিদের্শনা দিয়েছেন আবদুল খালেক। সন্ধ্যা সাতটায়।দৃক গ্যালারি নিয়াজ রহমানের আলোকচিত্র প্রদর্শনী ‘পাখায় পাখায় ছন্দ’। উদ্বোধন, বিকেল সাড়ে চারটায়। গ্যালারি চিত্রক মোহাম্মদ ফকরুজ্জামানের একক চিত্র প্রদর্শনী। চলবে ২৭ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।গ্যালারি কায়া নগরবাসি বর্মণের গ্রাফিক ও মিশ্র মাধ্যমের চিত্রকর্মের প্রদর্শনী ‘স্পাইরাল’। চলবে ২৯ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।বেঙ্গল গ্যালারি বেঙ্গল শিল্পালয়ের ১০ বছর পূর্তি উপলক্ষে প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৩’। চলবে ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বাংলাদেশ ফিল্ম সেন্টার, আজিজ মার্কেট তারেক শাহরিয়ার স্মরণে আলোচনা ও তাঁর তৈরি কালিঘর চলচ্চিত্রের প্রদর্শনী। আয়োজন করেছে ঢাকা চলচ্চিত্র সভা। বিকেল সাড়ে পাঁটায়।বলাকা সিনেওয়ার্ল্ড ২০১২ ও ময়নামতির সংসার (ফেরদৌস, মৌসুমী): সকাল ১০টা ১৫, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা চেহারা (শাকিব খান, রেসি): সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত আটটা ৪৫ মিনিটে।স্টার সিনেপ্লেক্স অ্যাভাটার: বেলা সাড়ে ১১টা, তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। ২০১২: বেলা একটা ০৫, বিকেল চারটা ১০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। নিঝুম অরণ্যে: সকাল ১০টা ৪৫ মিনিটে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৪: বেলা ১১টা, একটা ১৫, তিনটা ৫০ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।