আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে মোর দলের নাটক রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। সুবচনের নাটক মহাজনের নাও। বাউল শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে নাটকটি লিখেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়। শাস্ত্রীয় নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তের ভরতনাট্যম পরিবেশনা। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, ধানমন্ডি বটতলার নাটক খনা। লিখেছেন সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। সন্ধ্যা সাড়ে ছয়টায়।দৃক গ্যালারি নিয়াজ রহমানের আলোকচিত্র প্রদর্শনী ‘পাখায় পাখায় ছন্দ’। চলবে ২ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। গ্যালারি চিত্রক মোহাম্মদ ফকরুজ্জামানের একক চিত্র প্রদর্শনী। চলবে ২৭ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।গ্যালারি কায়া নগরবাসি বর্মণের গ্রাফিক ও মিশ্র মাধ্যমের চিত্রকর্মের প্রদর্শনী ‘স্পাইরাল’। চলবে ২৯ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।বেঙ্গল গ্যালারি বেঙ্গল শিল্পালয়ের ১০ বছর পূর্তি উপলক্ষে প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৩’। চলবে ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বাংলাদেশ ফিল্ম সেন্টার, আজিজ মার্কেট তারেক শাহরিয়ার স্মরণে হুলিও মেদেম রেট্রোস্পেকটিভ। আয়োজন করেছে ঢাকা চলচ্চিত্র সভা। আজকের ছবি ভাকাস বেলা ১১টায় ও একটায় রেড স্ক্রয়েল।বলাকা সিনেওয়ার্ল্ড ২০১২ ও ময়নামতির সংসার (ফেরদৌস, মৌসুমী): দুপুর ১২টা ৩০, বেলা তিনটা ৩০, সন্ধ্যা ছয়টা ৩০ ও রাত নয়টায়।মধুমিতা চেহারা (শাকিব খান, রেসি): দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত আটটা ৪৫ মিনিটে।স্টার সিনেপ্লেক্স অ্যাভাটার: বেলা সাড়ে ১১টা, তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। ২০১২: বেলা একটা ০৫, বিকেল চারটা ১০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। নিঝুম অরণ্যে: সকাল ১০টা ৪৫ মিনিটে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৪: বেলা ১১টা, একটা ১৫, তিনটা ৫০ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।