আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী একুশে পদক পাওয়া বিশিষ্ট নৃত্যশিল্পী ও নাট্যব্যক্তিত্ব লায়লা হাসানকে নাগরিক সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠান। আয়োজন করেছে নাগরিক নৃত্যসমাজ। একাডেমী চত্বরে, বিকেল পাঁচটায় ও জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। আফরোজা ইয়াসমিনের গাওয়া নজরুলসংগীতের অ্যালবাম তোমার সুরের নেশায়-এর প্রকাশনা অনুষ্ঠান। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, বিকেল পাঁচটায়।নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় নাটক এন্ডগেম। সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় রেজাউন নবীর চিত্রকলা প্রদর্শনী ‘নিসর্গে অবগাহন’। চলবে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত। গ্যালারি কায়া সমীরণ চৌধুরীর চিত্র প্রদর্শনী ‘কানেক্টিং উইথ নেচার’। চলবে ১৬ জুলাই পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত আটটা।জাহান আরা নিশি সাংস্কৃতিক ও সমাজকল্যাণ ফাউন্ডেশন ভাওয়াইয়া গানের প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠান। বিকেল পাঁচটায়।