আজকের অনুষ্ঠান
সাধনা স্টুডিও থিয়েটার, বনানী ডালিয়া নওশীনের একক গানের অনুষ্ঠান। আয়োজন করেছে সাধনা। সন্ধ্যা সাড়ে সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা পদাতিকের নাটক প্রাচ্য চোরের কিস্সা। সংগ্রহ করা কাহিনির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল। জাতীয় নাট্যশালার মূল হলে, সন্ধ্যা সাতটায়। গল্পকথন সবচেয়ে সুন্দর। গল্প বলবেন তামান্না তিথি। আয়োজন করেছে উদ্ভাসন। প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন মীর বরকত। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে সাতটায়।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র চিত্র প্রদর্শনী ‘মিউজিক ফ্রম অ্যান আননোন সোর্স’। উদ্বোধন, সন্ধ্যা সাড়ে ছয়টায়। দৃক গ্যালারি কবির হোসেনের আলোকচিত্র প্রদর্শনী ‘রিভার অ্যান্ড লাইফ’। চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। গ্যালারি কায়া সমীরণ চৌধুরীর চিত্র প্রদর্শনী ‘কানেক্টিং উইথ নেচার’। চলবে ১৬ জুলাই পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত আটটা।বেস গ্যালারি মাহবুবুল ইসলাম, মোহাম্মদ ফখরুজ্জামান, জহির হোসেন, আনিসুজ্জামান, রাজাউল ইসলাম, শাহীন আক্তার, আবদুল আজিজ, সৈয়দ মোহাম্মদ শামীম ও ফাহমিদা খাতুনের যৌথ চিত্র প্রদর্শনী ‘কালার অব টাইম’। চলবে ২২ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার গ্যালারি ২৩ জন তরুণ শিল্পীর রেখাচিত্র নিয়ে প্রদর্শনী। বেলা তিনটা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড অ্যাভাটার ও পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ: দুপুর ১২টা ৩০, বেলা তিনটা ৩০, সন্ধ্যা ছয়টা ৩০ ও রাত নয়টায়।মধুমিতা আমার স্বপ্ন আমার সংসার: দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত আটটা ৪৫ মিনিটে।স্টার সিনেপ্লেক্স স্টার ট্রেক: বেলা ১১টা, একটা ৪০, বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে। অ্যাভাটার: সকাল ১০টা ৪৫, বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায়। ২০১২: বেলা একটা ৩০, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৪: বেলা ১১টা ১৫ ও একটা ৫০ মিনিটে।