আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী নাট্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যোৎসব। আজকের নাটক অপারেশন ফ্ল্যাশ। লিখেছেন সংগ্রাম গুহ, নির্দেশনা দিয়েছেন শিবব্রত রায়। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। সময়ের নাটক ভাগের মানুষ। পাকিস্তনের গল্পকার সা’দত হাসান মান্টোর ছোটগল্প টোবাটেক সিং অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন আলী যাকের। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে সাতটায়। মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক অহম তমসায়। লিখেছেন আনন জামান, নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।শিল্পাঙ্গন বিরেন সোম ও অলোকেশ ঘোষের জলরং প্রদর্শনী ‘জলেরধারা’। উদ্বোধন, সন্ধ্যা সাতটায়।গ্যালারি চিত্রক আবদুল মান্নানের চিত্র প্রদর্শনী ‘মেঘের পরে মেঘ’। উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়।বেঙ্গল শিল্পালয় ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য প্রদর্শনী ‘বনলতা’। চলবে ২৮ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র জার্মান শিল্পী সিগমার পোকের চিত্র প্রদর্শনী ‘মিউজিক ফ্রম অ্যান আননোন সোর্স’। চলবে ২ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।দৃক গ্যালারি রাজিয়া সুলতানার চিত্র প্রদর্শনী ‘শিল্পীর তুলিতে রমণী’। উদ্বোধন, বিকেল পাঁচটায়।ঢাকা আর্ট সেন্টার গ্যালারি মনিকা জাহান বসুর চিত্রকর্ম প্রদর্শনী ‘খোলো খোলো দ্বার’। চলবে ২৬ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।বাঙালি সমগ্র জাদুঘর, এলিফ্যান্ট রোড ড. মুহম্মদ শহীদুল্লাহর বিভিন্ন স্মারক নিয়ে প্রদর্শনী। চলবে ৩১ জুলাই পর্যন্ত। বিকেল চারটা থেকে রাত আটটা। ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান উত্তমকুমার স্মরণে চলচ্চিত্র উৎসব। উদ্বোধন, বেলা তিনটায়। সাড়ে তিনটায় নায়ক, সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে হারানো সুর। স্টার সিনেপ্লেক্স পি.এস. আই লাভ ইউ: বেলা ১১টা ১৫, একটা ৪৫, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটায়। স্টার ট্রেক: সকাল ১০টা ৫০ ও বিকেল চারটা ২০ মিনিটে। অ্যাভাটার: বেলা একটা ১০টা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। ২০১২: বেলা একটা ২০ ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৪: বেলা ১১টা ও বিকেল চারটা ১০ মিনিটে।