আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী  নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক অপেক্ষমাণ। নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।  লোক নাট্যদলের পদাবলী যাত্রা সোনাই মাধব। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা নির্দেশনা দিয়েছেন ইউজিন গোমেজ। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।মহিলা সমিতি নবশব্দ থিয়েটারের নাটক ভ্যালেন্টাইন। এটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আবদুল খালেক। সন্ধ্যা সাতটায়।জাতীয় জাদুঘর ভারতীয় নৃত্যশিল্পী নিবেদিতা ও তাঁর দলের পরিবেশনায় ভরতনাট্যম। প্রধান মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে সাতটায়।বেঙ্গল শিল্পালয় ১০ জন প্রথিতযশা শিল্পীর চিত্রকর্ম নিয়ে চিত্রকলা প্রদর্শনী ‘সৃজনে শেকড়ে-৪’। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।দৃক গ্যালারি যৌথ প্রদর্শনী ‘আমাদের পথচলা’। উদ্বোধন বিকেল চারটায়।কনকর্ড ফয়’স লেক, চট্টগ্রাম ঈদ কনসার্ট। বিকেল চারটায়।