আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী থিয়েটার আর্ট ইউনিটের নাটক আমিনা সুন্দরী। লিখেছেন এস এম সোলায়মান, নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। সুবচনের নাটক মহাজনের নাও। বাউল শাহ্ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে নাটকটি লিখেছেন শাকুর মজিদ, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় ১০ জন প্রথিতযশা শিল্পীর চিত্রকর্ম নিয়ে চিত্রকলা প্রদর্শনী ‘সৃজনে শেকড়ে-৪’। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।দৃক গ্যালারি যৌথ প্রদর্শনী ‘আমাদের পথচলা’। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।জাতীয় জাদুঘর কারুমেলা। আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। মধুমিতা প্রেক্ষাগৃহ রিকশাওয়ালার ছেলে: বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত আটটা ৪৫ মিনিটে।বলাকা সিনেওয়ার্ল্ড শাকিব খান নাম্বার ওয়ান ও অবুঝ বউ। বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।