আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা থিয়েটারের নাটক ধাবমান। লিখেছেন সেলিম আল দীন। নির্দেশনা দিয়েছেন শিমূল ইউসুফ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। পালাকারের নাটক নোরা’র তিনকন্যা। হেনিং ম্যাংকেলের লেখা থেকে রূপান্তর করেছেন রায়হান আমিন। নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় ১০ জন প্রথিতযশা শিল্পীর চিত্রকর্ম নিয়ে চিত্রকলা প্রদর্শনী ‘সৃজনে শেকড়ে-৪’। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।জাতীয় জাদুঘর কারুমেলা। আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।বলাকা সিনেওয়ার্ল্ড শাকিব খান নাম্বার ওয়ান ও অবুঝ বউ। বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স অবুঝ বউ দুপুর দেড়টা, বিকেল চারটা ২৫ ও সন্ধ্যা সোয়া সাতটায়। আয়রন ম্যান ২ বেলা পৌনে দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়। শ্রেক ৪ বেলা দুইটা, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।