আজকের অনুষ্ঠান
মুক্তিযুদ্ধ জাদুঘর চ্যানেল আইয়ের ১২ বছরে পদার্পণ উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী এবং স্বরচিত কবিতা পাঠ। বিকেল চারটায়।বেঙ্গল শিল্পালয় চ্যানেল আইয়ের ১২ বছরে পদার্পণ উপলক্ষে বরেণ্য শিল্পীদের চিত্র প্রদর্শনী। বিকেল পাঁচটা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর শেষ দিন। সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সুরের ধারার গানের অনুষ্ঠান।বাংলাদেশ শিল্পকলা একাডেমী লোক নাট্যদলের (বনানী) নাটক কঞ্জুস। মলিয়েরের লেখা থেকে রূপান্তর করেছেন তারিক আনাম খান, নির্দেশনা দিয়েছে কামরুন নূর চৌধুরী। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। ঢাকা পদাতিকের নাটক পাইচো চোরের কিস্সা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।গ্যালারি কায়া মুর্তজা বশীরের একক চিত্র প্রদর্শনী ‘দ্য উইংস’। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।গ্যালারি চিত্রক মোহাম্মদ ইকবালের একক চিত্র প্রদর্শনী ‘ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স’। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র আর্কিটেকচার অব হিউম্যানিটির নকশা প্রদর্শনী ‘বেটার ক্লাসরুম ডিজাইন’। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।