আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী নাট্যচক্রের নাটক ভদ্দরনোক। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। সময়ের নাটক শেষ সংলাপ। তাওফিক আল হাকীমের লেখা থেকে যৌথভাবেঅনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের ৬০তম জন্মদিন উদ্যাপনের আয়োজন করেছে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। থাকবে আড্ডা, গান, কবিতা আর স্মৃতিচারণা। স্টুডিও থিয়েটারে, বিকেল পাঁচটায়।রবীন্দ্রসরোবর চ্যানেল আইয়ের ১২ বছরে পদার্পণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল চারটা পাঁচ মিনিটে।বেঙ্গল শিল্পালয় ‘প্রাণের খেলা’ আয়োজনে আজকের শিল্পী সুজিত মোস্তফা ও শিমু রানী দে। সন্ধ্যা সাতটায়।গ্যালারি কায়া মুর্তজা বশীরের একক চিত্র প্রদর্শনী ‘দ্য উইংস’। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার ওয়াকিলুর রহমানের স্থাপনা শিল্প প্রদর্শনী ‘বুকস, ইউ ক্যান রিড!’। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।গ্যালারি চিত্রক মোহাম্মদ ইকবালের একক চিত্র প্রদর্শনী ‘ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স’। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।বে’স গ্যালারি, রেডিয়াস সেন্টার ভারতের রজত সেন, দীপক কুণ্ডু ও বাংলাদেশের তরিকত ইসলামের যৌথ চিত্র প্রদর্শনী। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।বাংলাদেশ ফিল্ম সেন্টার তানভীর মোকাম্মেল পরিচালিত লালন (রাইসুল ইসলাম আসাদ, শমী কায়সার, আজাদ আবুল কালাম) ছবির প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায়।স্টার সিনেপ্লেক্স গহীনে শব্দ: বেলা ১১টা ২০ মিনিটে। স্বপ্নডানায়: বিকেল পাঁচটা ১৫ মিনিটে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার: সন্ধ্যা সাড়ে সাতটায়। আয়রন ম্যান ২: সকাল ১০টা ৪৫, বেলা একটা ১৫, তিনটা ৪৫, সন্ধ্যা ছয়টা ১৫ ও রাত আটটা ৪০ মিনিটে। শ্রেক ৪: বেলা একটা ১০ ও বিকেল সাড়ে পাঁচটায়। এক্স-মেন ২: বেলা ১১টা, তিনটা ১৫ ও সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে।