আজকের অনুষ্ঠান
চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শরতের অনুষ্ঠান। আয়োজন করেছে ছায়ানট। বকুলতলায়, সকাল সাতটায়।আর্মি স্টেডিয়াম কনসার্ট ফর সুন্দরবন। আয়োজন করেছে পর্যটন মন্ত্রণালয় ও বামবা। বেলা দুইটায়।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রোকাইয়া হাসিনার একক সংগীতানুষ্ঠান ‘পথ চাওয়াতেই আনন্দ’। কেন্দ্রীয় মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী সংগীতবিষয়ক পত্রিকা সরগম-এর প্রকাশনার ১৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে, বিকেল পাঁচটায়। বাংলাদেশ থিয়েটারের নাটক সি-মোরগ। এটি লিখেছেন আসাদুল্লাহ ফারাজী এবং নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবির। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।জাতীয় জাদুঘর ফৌজিয়া খান পরিচালিত সে কথা বলে যাই ও কোথায় পাব তারে প্রামাণ্যচিত্রের ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সে কথা বলে যাই-এর কেন্দ্রীয় চরিত্র মুক্তিযোদ্ধা নূর খাতুনকে সংবর্ধনা। সুফিয়া কামাল মিলনায়তনে, বিকেল পাঁচটায়। মুক্তিযুদ্ধ জাদুঘর রবিশঙ্কর মৈত্রী পরিচালিত তথ্যচিত্র ফাদার মারিনো রিগন: ভেনিস টু সুন্দরবন-এর প্রথম প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ছয়টায়।গ্যালারি কায়া মুর্তজা বশীরের একক চিত্র প্রদর্শনী ‘দ্য উইংস’। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার ওয়াকিলুর রহমানের স্থাপনা শিল্প প্রদর্শনী ‘বুকস, ইউ ক্যান রিড!’। ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।গ্যালারি চিত্রক মোহাম্মদ ইকবালের একক চিত্র প্রদর্শনী ‘ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স’। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।দৃক গ্যালারি পাকিস্তানের শিল্পী আয়েশা সিদ্দিকীর চিত্র প্রদর্শনী ‘ওভার লোডেড’। চলবে ৪ অক্টোবর পর্যন্ত। স্টার সিনেপ্লেক্স আয়রন ম্যান ২: বেলা ১১টা ১৫, একটা ৪৫, বিকেল চারটা ১৫, সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে। শ্রেক ৪: বেলা সাড়ে ১১টা, দুইটা, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। এক্স-মেন: বেলা ১১টা, একটা ৩০, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটায়।