আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী  থিয়েটার আর্ট ইউনিটের নাটক কোর্ট মার্শাল। নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।  প্রাঙ্গণে মোর দলের নাটক দ্রোহ প্রেম নারী। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।জাতীয় জাদুঘর ফৌজিয়া খান পরিচালিত সে কথা বলে যাই ও কোথায় পাব তারে প্রামাণ্যচিত্রের ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সে কথা বলে যাই-এর কেন্দ্রীয় চরিত্র মুক্তিযোদ্ধা নূর খাতুনকে সংবর্ধনা। সুফিয়া কামাল মিলনায়তনে, বিকেল পাঁচটায়।গ্যালারি কায়া মুর্তজা বশীরের একক চিত্র প্রদর্শনী ‘দ্য উইংস’। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার ওয়াকিলুর রহমানের স্থাপনা শিল্প প্রদর্শনী ‘বুকস, ইউ ক্যান রিড!’। ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।গ্যালারি চিত্রক মোহাম্মদ ইকবালের একক চিত্র প্রদর্শনী ‘ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স’। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।দৃক গ্যালারি পাকিস্তানের শিল্পী আয়েশা সিদ্দিকীর চিত্র প্রদর্শনী ‘ওভার লোডেড’। চলবে ৪ অক্টোবর পর্যন্ত।বে’স গ্যালারি, রেডিয়াস সেন্টার ভারতের রজত সেন, দীপক কুণ্ডু ও বাংলাদেশের তরিকত ইসলামের যৌথ চিত্র প্রদর্শনী। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ আইলায় ক্ষতিগ্রস্ত মানুষের বর্তমান জীবনের ওপর তোলা ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ‘রিস্টোরিং লাইভস’। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আজ বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড বড়লোকের দশ দিন গরিবের এক দিন ও নাম্বার ওয়ান শাকিব খান। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ স্বামী আমার বেহেস্ত: দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত আটটা ৪৫ মিনিটে।স্টার সিনেপ্লেক্স  আয়রন ম্যান ২: বেলা ১১টা ১৫, একটা ৪৫, বিকেল চারটা ১৫, সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে।  শ্রেক ৪: বেলা সাড়ে ১১টা, দুইটা, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।  এক্স-মেন: বেলা ১১টা, একটা ৩০, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটায়।