আজকের অনুষ্ঠান
জাতীয় জাদুঘর ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে।গ্যালারি কায়া মুর্তজা বশীরের একক চিত্রপ্রদর্শনী ‘দ্য উইংস’। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।বেঙ্গল শিল্পালয় ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে নির্বাচিত চিত্রকর্মের প্রদর্শনী ‘শিল্পের অলিন্দে’। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার ওয়াকিলুর রহমানের স্থাপনাশিল্প প্রদর্শনী ‘বুকস, ইউ ক্যান রিড!’। ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।গ্যালারি চিত্রক মোহাম্মদ ইকবালের একক চিত্রপ্রদর্শনী ‘ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স’। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্র আধুনিক গানের অনুষ্ঠান। শিল্পী মৌটুসী। সন্ধ্যা সাতটায়।আলিয়ঁস ফ্রঁসেজ আলোকচিত্র প্রদর্শনী ‘রিস্টোরিং লাইভস’। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আজ বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা।