আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাটক এক শ বস্তা চাল। নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। প্রাচ্যনাটের নাটক রাজা এবং অন্যান্য। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।জহির রায়হান সংস্কৃতিকেন্দ্র থিয়েটার আর্ট ইউনিটের নাটক কোর্ট মার্শাল। স্বদেশ দীপকের লেখা থেকে রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। সন্ধ্যা সাতটায়।ওসমানী স্মৃতি মিলনায়তনবাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। চলবে ৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।জাতীয় জাদুঘর ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম নিয়ে মাসব্যাপী প্রদর্শনী। চলছে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে।গ্যালারি কায়া আমিনুল ইসলাম সোহেলের একক চিত্র প্রদর্শনী ‘কসমিক ইউনিটি অ্যান্ড অ্যান আনফিট সিটিজেন’। চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী ‘সৃজনে ও শিকড়ে ৫’। চলবে ২৬অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র সুলেখা চৌধুরীর স্থাপনাশিল্প প্রদর্শনী ‘ঢাকা ট্রাফিক: দ্য সিটি ক্যান নট ওয়েট’। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড মুঘল এ আজম ও সাহেব নামে গোলাম। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ মুঘল এ আজম: দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত আটটা ৪৫ মিনিটে।স্টার সিনেপ্লেক্স রবিন হুড: সকাল ১০টা ৫০, বেলা একটা ৩০, বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা সাতটায়। আয়রন ম্যান ২: বেলা দুইটা সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে। শ্রেক ৪: বেলা একটা ৪৫ মিনিটে। এক্স-মেন: বেলা সাড়ে ১১টা ও বিকেল সাড়ে চারটায়। অবুঝ বউ: বেলা ১১টা।