আজকের অনুষ্ঠান
জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ঘরজামাই। মলিয়েরের লেখা থেকে রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। সন্ধ্যা সাতটায়।মহিলা সমিতি নবশব্দ থিয়েটারের ভ্যালেন্টাইন। রচনা ও পরিচালনা করেছেন আবদুল খালেক। সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাচ্যনাটের নাটক কিনু কাহারের থেটার। লিখেছেন মনোজ মিত্র এবং নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।জাতীয় জাদুঘর ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম নিয়ে মাসব্যাপী প্রদর্শনী। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে। মৃদুলকান্তি চক্রবর্তী ও রীনাত ফওজিয়ার দ্বৈত অডিও অ্যালবাম হারামানিক-এর প্রকাশনা ও গানের অনুষ্ঠান। বেগম সুফিয়া কামাল মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে পাঁচটায়। আলিয়ঁস ফ্রঁসেজ কার্টুন প্রদর্শনী ‘মাই বিলাভড মাদারল্যান্ড’। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। গ্যালারি জুমে, বিকেল পাঁচটা থেকে রাত আটটা। সন্তু সাহার পোস্টার প্রদর্শনী। ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা। ফ্রান্সের ‘নিউ ওয়েভ’ চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পুরোধা এরিক রোমারের চলচ্চিত্র নিয়ে উৎসব। আয়োজন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। বিকেল পাঁচটায় মাই নাইট অ্যাট মডস ও সন্ধ্যা সাতটায় ক্লেয়ার’স নি।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী ‘সৃজনে ও শিকড়ে-৫’। চলবে ২৬অক্টোবর পর্যন্ত। দুপুর ১২টা থেকে রাত আটটা।গ্যালারি কায়া আমিনুল ইসলাম সোহেলের একক চিত্র প্রদর্শনী ‘কসমিক ইউনিটি অ্যান্ড অ্যান আনফিট সিটিজেন’। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।মধুমিতা প্রেক্ষাগৃহ বলো না তুমি আমার: সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত আটটা ৪৫ মিনিটে।স্টার সিনেপ্লেক্স রবিন হুড: সকাল ১০টা ৫০, বেলা একটা ৩০, বিকেল চারটা ১৫ ও সন্ধ্যা সাতটায়। আয়রন ম্যান ২: বেলা দুইটা, ও সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে। এক্স-মেন: বেলা সাড়ে ১১টা ও বিকেল সাড়ে চারটায়। অবুঝ বউ: বেলা ১১টা ১৫, দুইটা ১৫ ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।