আজকের অনুষ্ঠান
বেঙ্গল শিল্পালয় ‘প্রাণের খেলা’য় আজ যন্ত্রসংগীত পরিবেশনা। বাঁশি বাজিয়ে শোনাবেন গাজী আবদুল হাকিম, সেতার বাজাবেন ফিরোজ খান। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। সন্ধ্যা সাতটায়।জাতীয় জাদুঘর ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম নিয়ে মাসব্যাপী প্রদর্শনী। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে।ওসমানী স্মৃতি মিলনায়তনবাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। চলবে ৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।শিল্পাঙ্গনঢাকা আর্ট সেন্টারজার্মান সাংস্কৃতিক কেন্দ্র ‘ঢাকা সেফ অ্যান্ড সাউন্ড’ উৎসব। চিত্রকর্ম, স্থাপনাশিল্প, আলোকচিত্র, চলচ্চিত্র, মঞ্চনাটক, স্থাপত্যকলা, বইয়ের প্রদর্শনী ইত্যাদি। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র সুলেখা চৌধুরীর স্থাপনাশিল্প প্রদর্শনী ‘ঢাকা ট্রাফিক: দ্য সিটি ক্যান নট ওয়েট’। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ কার্টুন প্রদর্শনী ‘মাই বিলাভেড মাদারল্যান্ড’। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। গ্যালারি জুমে, বিকেল পাঁচটা থেকে রাত আটটা।রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র রুশ ভাষার ছবির প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ব্রাদার (১৯৯৭) ও জিপসিজ আর ফাউন্ড নিয়ার হেভেন (১৯৭৫)। বিকেল তিনটায়।স্টার সিনেপ্লেক্স রবিন হুড: বেলা একটা ৩০, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়। আয়রন ম্যান ২: বেলা দুইটা ও সন্ধ্যা পৌনে সাতটায়। এক্স মেন-অরিজিনস: বিকেল সাড়ে চারটায়। অবুঝ বউ: বেলা সোয়া দুইটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।