আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা থিয়েটারের নাটক বিনোদিনী। লিখেছেন সেলিম আল দীন, নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। জাতীয় জাদুঘর ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী, নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে।বেঙ্গল গ্যালারি বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী অবলম্বনে চিত্র প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৬’। চলবে ৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।জয়নুল গ্যালারি ডেভিড সৈকতের একক চিত্র প্রদর্শনী ‘দ্য হাইব্রিড প্লানেট’। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ কাজী সালাউদ্দিন আহমেদের চিত্র প্রদর্শনী ‘ডিমেটারিয়ালাইজেশন অব রিয়েলিটি’, লা গ্যালারিতে। চলবে ১১ নভেম্বর পর্যন্ত। আজ বিকেল পাঁচটা থেকে রাত আটটা।