আজকের অনুষ্ঠান
জাতীয় জাদুঘর ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী, নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে।বেঙ্গল গ্যালারি বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী অবলম্বনে চিত্র প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৬’। চলবে ৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।জয়নুল গ্যালারি ডেভিড সৈকতের একক চিত্র প্রদর্শনী ‘দ্য হাইব্রিড প্লানেট’। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ কাজী সালাউদ্দিন আহমেদের চিত্র প্রদর্শনী ‘ডিমেটারিয়ালাইজেশন অব রিয়েলিটি’, লা গ্যালারিতে। চলবে ১১ নভেম্বর পর্যন্ত। আজ বিকেল পাঁচটা থেকে রাত আটটা।দৃক গ্যালারি প্রিত রেজার আলোকচিত্র প্রদর্শনী ‘ওয়েডিং ডায়েরি’। চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা।মধুমিতা প্রেক্ষাগৃহ বলো না তুমি আমার: দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড বলো না তুমি আমার ও জন্ম তোমার জন্য। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স রবিন হুড: বেলা দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়। দ্য উলফ ম্যান: বেলা একটা, বিকেল তিনটা, পাঁচটা ৫ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। অবুঝ বউ: বেলা একটা ৪৫, সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।