আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় শহীদ মিনার প্রয়াত কলিম শরাফী স্মরণে নাগরিক স্মরণসভা। আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিকেল চারটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  ভাওয়াইয়া গানের আসর। আয়োজন করেছে গানের দল ভাওয়াইয়া। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।  পদাতিক নাট্য সংসদের নাটক জনমাংক। লিখেছেন নাসরীন মুস্তাফা। নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার স্বাপ্নিক থিয়েটারের নাট্যোৎসব। আজ পল্লীবধূ। জসীম উদ্দীনের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন এইচ এম তানভীর হাসান। মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোৎসব। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক সিদ্ধান্ত। নির্দেশনা দিয়েছেন ইসরাফিল শাহীন। সন্ধ্যা সাড়ে ছয়টায়।বেঙ্গল গ্যালারি বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী অবলম্বনে চিত্র প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে ৬’। চলবে ৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ  আলী খানের চিত্র প্রদর্শনী ‘লোনলিনেস’। গ্যালারি জুমে চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা।  কাজী সালাউদ্দিন আহমেদের চিত্র প্রদর্শনী ‘ডিম্যাটারিয়ালাইজেশন অব রিয়েলিটি’, লা গ্যালারিতে। চলবে ১১ নভেম্বর পর্যন্ত। আজ বিকেল পাঁচটা থেকে রাত আটটা।বলাকা সিনেওয়ার্ল্ড নার্নিয়া ও সবার উপরে তুমি। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স  রবিন হুড: সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়।  দ্য উলফ ম্যান: বেলা ১১টা, একটা, বিকেল তিনটা, পাঁচটা পাঁচ ও সন্ধ্যা সোয়া সাতটায়।  নিঝুম অরণ্যে: বেলা সোয়া ১১টা, একটা ৪০, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।