আজকের অনুষ্ঠান
কেন্দ্রীয় গণগ্রন্থাগার হেমন্তের বইমেলা, উন্মুক্ত চত্বরে, বেলা ১১টা থেকে রাত আটটা।টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোৎসব, আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক রহু চণ্ডালের হাড়, লিখেছেন অভিজিৎ সেন, নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ, সন্ধ্যা সাড়ে ছয়টায়।টিভলি আর্ট গ্যালারি তাজউদ্দিন আহমেদ ও সৈয়দ ইকবালের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘ব্যাক টু রুটস’, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ আলী খানের চিত্র প্রদর্শনী ‘লোনলিনেস’, গ্যালারি জুমে, চলবে ১৬ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা। কাজী সালাউদ্দিন আহমেদের চিত্র প্রদর্শনী ‘ডিম্যাটারিয়ালাইজেশন অব রিয়েলিটি’, লা গ্যালারিতে, চলবে ১১ নভেম্বর পর্যন্ত, বিকেল পাঁচটা থেকে রাত আটটা।বাংলাদেশ ফিল্ম সেন্টার পেলে দ্য কনকোয়েরার ছবির প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায়। মধুমিতা প্রেক্ষাগৃহ নার্নিয়া: দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড নার্নিয়া ও সবার উপরে তুমি। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স রবিন হুড: সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়। দ্য উলফ ম্যান: বেলা ১১টা, একটা, বিকেল তিনটা, পাঁচটা পাঁচ ও সন্ধ্যা সোয়া সাতটায়। নিঝুম অরণ্যে: বেলা সোয়া ১১টা, একটা ৪০, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।