আজকের অনুষ্ঠান
ছায়ানট সংস্কৃতি-ভবন বিপুল ভট্টাচার্যের চিকিৎসার সহায়তার জন্য ছায়ানটের অনুষ্ঠান। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার হেমন্তের বইমেলা, উন্মুক্ত চত্বরে, বেলা ১১টা থেকে রাত আটটা।জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র নাট্যকেন্দ্রের নাটক ডালিমকুমার। লিখেছেন শুভাশিস সিনহা, নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। সন্ধ্যা সোয়া সাতটায়।টিভলি আর্ট গ্যালারি তাজউদ্দিন আহমেদ ও সৈয়দ ইকবালের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘ব্যাক টু রুটস’, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ আলী খানের চিত্র প্রদর্শনী ‘লোনলিনেস’, গ্যালারি জুমে, চলবে ১৬ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা। কাজী সালাউদ্দিন আহমেদের চিত্র প্রদর্শনী ‘ডিম্যাটারিয়ালাইজেশন অব রিয়েলিটি’, লা গ্যালারিতে, চলবে ১১ নভেম্বর পর্যন্ত, বিকেল পাঁচটা থেকে রাত আটটা।মধুমিতা প্রেক্ষাগৃহ কথা দাও সাথী হবে: সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড নার্নিয়া ও সবার উপরে তুমি। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স রবিন হুড: সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়। দ্য উলফ ম্যান: বেলা সোয়া ১১টা, দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। নিঝুম অরণ্যে: বেলা একটা ৪০ মিনিটে। চন্দ্রগ্রহণ: বেলা ১১টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।