আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল শিল্পালয় সফিউদ্দিন আহমেদের সৃষ্টিসমগ্র নিয়ে প্রদর্শনী ‘শিল্পের অশেষ আলো’, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ‘এভারেস্টের চূড়ায় বাংলাদেশ’, লা গ্যালারিতে, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  আনন্দযজ্ঞ—একটি ভারতীয় সাংস্কৃতিক উৎসব। প্রখ্যাত চার নারী চিত্রশিল্পীর আঁকা ভারতীয় সমকালীন চিত্রকলার সমন্বয়ে প্রদর্শনী ‘হারমনি অ্যান্ড রিদম’-এর উদ্বোধন জাতীয় চিত্রশালায়, সন্ধ্যা সাড়ে পাঁচটায়। পণ্ডিত জয়ন্ত বোস, পণ্ডিত কুমার বোস ও পণ্ডিত দেবজ্যোতি বোসের যন্ত্রসংগীত পরিবেশনা। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।  বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন দশক পূর্তি। ভিডিও নাট্য প্রদর্শনী ও আড্ডা, থিয়েটার ক্লাবে, বিকেল চারটায়।  ২০১০ সালের মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক প্রদান। আয়োজন করেছে থিয়েটার। টেলিভিশনের প্রথম নাটক মুনীর চৌধুরী রচিত একতলা দোতলার পাঠাভিনয়। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।  আরণ্যকের নিরীক্ষাধর্মী নাটক ইতি ইয়োকাস্তে। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সোয়া ছয়টা ও সাড়ে সাতটায়।কেন্দ্রীয় গণ গ্রন্থাগার নরেন বিশ্বাস স্মরণ ও নরেন বিশ্বাস পদক প্রদান অনুষ্ঠান। আয়োজন করেছে কণ্ঠশীলন। মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।ছায়ানট সংস্কৃতি-ভবন কবি সুফিয়া কামালের প্রয়াণ বার্ষিকী স্মরণে ছায়ানটের অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায়।জাতীয় জাদুঘর সৃজন আয়োজন করেছে ফেলে আসা দিনের বাংলা গানের অনুষ্ঠান। কবি সুফিয়া কামাল মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র সুষম নাট্য সম্প্রদায়ের নাটক নিখোঁজ মহাজনের সন্ধানে, সন্ধ্যা সোয়া সাতটায়।মহিলা সমিতি বাঙলা নাট্যদলের নাটক শাদী মোবারক। সন্ধ্যা সাড়ে ছয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড পরান যায় জ্বলিয়ারে ও বস্তির ছেলে কোটিপতি। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ হায় প্রেম হায় ভালোবাসা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।