আজকের অনুষ্ঠান
বেঙ্গল শিল্পালয় সফিউদ্দীন আহমেদের সৃষ্টিসমগ্র নিয়ে প্রদর্শনী ‘শিল্পের অশেষ আলো’, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার খালিদ মাহমুদ মিঠু ও কনকচাঁপা চাকমা এবং তাঁদের সন্তান আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণার চিত্রকর্ম, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও নাটকের প্রদর্শনী। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।আলিয়ঁস ফ্রঁসেজ মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় নিয়ে প্রদর্শনী ‘এভারেস্টের চূড়ায় বাংলাদেশ’, লা গ্যালারিতে, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বাংলাদেশ শিল্পকলা একাডেমী আনন্দযজ্ঞ—ভারতীয় সাংস্কৃতিক উৎসব। সমাপনী অনুষ্ঠান ও রাজেন্দ্র গাঙ্গানির কত্থক নৃত্য। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়। চার নারী চিত্রশিল্পীর আঁকা ভারতীয় সমকালীন চিত্রকলার সমন্বয়ে প্রদর্শনী ‘হারমনি অ্যান্ড রিদম’, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় চিত্রশালায়। কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন, জাতীয় চিত্রশালায়, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।