আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল শিল্পালয় সফিউদ্দীন আহমেদের সৃষ্টিসমগ্র নিয়ে প্রদর্শনী ‘শিল্পের অশেষ আলো’, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার খালিদ মাহমুদ মিঠু ও কনকচাঁপা চাকমা এবং তাঁদের সন্তান আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণার চিত্রকর্ম, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও নাটকের প্রদর্শনী। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।আলিয়ঁস ফ্রঁসেজ মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় নিয়ে প্রদর্শনী ‘এভারেস্টের চূড়ায় বাংলাদেশ’, লা গ্যালারিতে, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।বাংলাদেশ শিল্পকলা একাডেমী  আনন্দযজ্ঞ—ভারতীয় সাংস্কৃতিক উৎসব। চার নারী-চিত্রশিল্পীর আঁকা ভারতীয় সমকালীন চিত্রকলার সমন্বয়ে প্রদর্শনী ‘হারমনি অ্যান্ড রিদম’, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। কারুশিল্প প্রদর্শনী, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় চিত্রশালায়।  নৃত্যানুষ্ঠান ‘নূপুর বেজে যায়’ আয়োজন করেছে সাধনা-উপমহাদেশীয় সংগীত ও নৃত্য প্রসার কেন্দ্র। আজ ভরত নাট্যম ও চিত্রাঙ্গদার অংশবিশেষ পরিবেশন করবেন অর্পিতা সোম ও অমিত চৌধুরী। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।  ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ঘরজামাই। মলিয়েরের লেখা থেকে রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।  থিয়েটার আর্ট ইউনিটের নাটক কোর্ট মার্শাল। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।বাংলাদেশ ফিল্ম সেন্টার জ্যঁ লুক গদার পরিচালিত ব্রেথলেস চলচ্চিত্রের প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড পরান যায় জ্বলিয়ারে ও বস্তির ছেলে কোটিপতি। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ হায় প্রেম হায় ভালোবাসা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স  রবিন হুড, বেলা দেড়টা ও সন্ধ্যা পৌনে সাতটায়।  দ্য উলফ ম্যান, বেলা সোয়া ১১টা, একটা ২০, বিকেল তিনটা ২৫, সন্ধ্যা সাড়ে পাঁচটা ও সাতটা ৩৫ মিনিটে।  আয়রন ম্যান ২, বিকেল সোয়া চারটায়।  আকাশ ছোঁয়া ভালোবাসা, বিকেল চারটায়।  মেড ইন বাংলাদেশ, বেলা একটা ৪৫ ও সন্ধ্যা সাতটায়।