আজকের অনুষ্ঠান
আর্মি স্টেডিয়াম নারীর প্রতি সহিংসতা রুখতে কনসার্ট। আয়োজন করেছে বামবা ও ইউএনএফপিএ। বিকেল তিনটায়।বেঙ্গল শিল্পালয় সফিউদ্দীন আহমেদের সৃষ্টিসমগ্র নিয়ে প্রদর্শনী ‘শিল্পের অশেষ আলো’, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।গ্যালারি চিত্রক রফিকুন নবীর ড্রইং প্রদর্শনী। উদ্বোধন, বিকেল চারটায়।ঢাকা আর্ট সেন্টার খালিদ মাহমুদ মিঠু ও কনকচাঁপা চাকমা এবং তাঁদের সন্তান আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণার চিত্রকর্ম, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও নাটকের প্রদর্শনী। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।রেডিয়াস সেন্টার গ্যালারি জেবুন নাহার নাঈমের চিত্র প্রদর্শনী ‘ডিসপাসন অব কালারস’। উদ্বোধন, বিকেল পাঁচটায়।আলিয়ঁস ফ্রঁসেজ মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় নিয়ে প্রদর্শনী ‘এভারেস্টের চূড়ায় বাংলাদেশ’, লা গ্যালারিতে, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আজ সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা।দৃক গ্যালারি ডি ডি মল্লিকের চিত্রকর্ম প্রদর্শনী। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত, বিকেল তিনটা থেকে রাত আটটা।ছায়ানট সংস্কৃতি-ভবন ছায়ানট নট্যোৎসব। আজ ঢাকা পদাতিকের নাটক পাইচো চোরের কিচ্ছা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল। সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক মধ্যম ব্যায়োগ। নির্দেশনা দিয়েছেন ওয়াহিদা মল্লিক জলি। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা ছয়টায়। সুবচনের নাটক মহাজনের নাও। লিখেছেন শাকুর মজিদ, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। সন্ধ্যায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। থিয়েটারওয়ালা রেপাটরির নাটক শাইলক অ্যান্ড সিকোফ্যান্ট। লিখেছেন হাসান শাহরিয়ার, আজাদ আবুল কালাম। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত পৌনে আটটায়।স্টার সিনেপ্লেক্স মনের মানুষ, সকাল ১০টা ৪৫, দুপুর একটা ৪০, বিকেল পৗনে চারটা, চারটা ৩৫, সন্ধ্যা পৌনে সাতটা ও সাড়ে সাতটায়। রবিন হুড, বেলা দেড়টা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্য উলফ ম্যান, বেলা সোয়া ১১টা ও বিকেল সোয়া চারটায়। শ্রেক ৪, বেলা ১১টা ও দুপুর একটায়।