আজকের অনুষ্ঠান
বেঙ্গল শিল্পালয় সফিউদ্দীন আহমেদের সৃষ্টিসমগ্র নিয়ে প্রদর্শনী ‘শিল্পের অশেষ আলো’, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।গ্যালারি চিত্রক রফিকুন নবীর ড্রইং প্রদর্শনী। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।।গ্যালারি কায়া হামিদুজ্জামান খানের ভাস্কর্য ও চিত্রকর্ম প্রদর্শনী ‘টাইমঅ্যান্ড বিয়ন্ড’। উদ্বোধন, বিকেল পাঁচটায়।ঢাকা আর্ট সেন্টার খালিদ মাহমুদ মিঠু ও কনকচাঁপা চাকমা এবং তাঁদের সন্তান আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণার চিত্রকর্ম, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও নাটকের প্রদর্শনী। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।রেডিয়াস সেন্টার গ্যালারি জেবুন নাহার নাঈমের চিত্র প্রদর্শনী ‘ডিসপাসন অব কালারস’। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা।আলিয়ঁস ফ্রঁসেজ মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় নিয়ে প্রদর্শনী ‘এভারেস্টের চূড়ায় বাংলাদেশ’, লা গ্যালারিতে, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আজ সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। মোহাম্মদ সোলায়মান কবিরের চিত্র প্রদর্শনী ‘বিটুইন হেভেন অ্যান্ড আর্থ’। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত, গ্যালারি জুমে। দৃক গ্যালারি ডি ডি মল্লিকের চিত্রকর্ম প্রদর্শনী। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত, বিকেল তিনটা থেকে রাত আটটা।ছায়ানট সংস্কৃতি-ভবন ছায়ানট নট্যোৎসব। আজ ঢাকা আরণ্যক নাট্যদলের নাটক এবং বিদ্যাসাগর। লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী আনন্দযজ্ঞ—ভারতীয় সাংস্কৃতিক উৎসব। চার নারী-চিত্রশিল্পীর আঁকা ভারতীয় সমকালীন চিত্রকলার সমন্বয়ে প্রদর্শনী ‘হারমনি অ্যান্ড রিদম’, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় চিত্রশালায়। লোক নাট্যদলের নাটক লীলাবতী আখ্যান। লিখেছেন নাসরীন মুস্তাফা, নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। সন্ধ্যা সাড়ে ছয়টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।মহিলা সমিতি নাগরিক নাট্যাঙ্গনের নাটক প্রাগৈতিহাসিক। লিখেছেন মাহমুদুল ইসলাম, নিদের্শনা দিয়েছেন লাকী ইনাম। সন্ধ্যা সাড়ে ছয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ প্রেম মানে না বাধা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।