আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী  আনন্দযজ্ঞ—ভারতীয় সাংস্কৃতিক উৎসব। ভারতীয় সমকালীন চিত্রকলার প্রদর্শনী ‘হারমনি অ্যান্ড রিদম’, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় চিত্রশালায়।  কলিম শরাফী স্মরণানুষ্ঠান। আয়োজন করেছে সংগীত ভবন। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, বিকেল সাড়ে চারটায়।ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র উচ্চাঙ্গ সংগীতের অনুষ্ঠান। শিল্পী প্রিয়াঙ্কা গোপ। সন্ধ্যা সাড়ে ছয়টায়।ছায়ানট সংস্কৃতি-ভবন মাসিক শ্রোতার আসর। আজকের শিল্পী ডালিয়া নওশিন, আজাদ হাফিজ ও আফসানা রুনা। সন্ধ্যা সাড়ে ছয়টায়।রবীন্দ্রসরোবর মুক্ত মঞ্চে শিমুল মুস্তাফার একক আবৃত্তির অনুষ্ঠান। বিকেল সাড়ে পাঁচটায়।আর্টস কাউন্সিল ঢাকা হেরিটেজ শো। ভাস্কর্য ও চিত্রকর্ম প্রদর্শনী, সকাল ১০টা থেকে রাত ১০টা। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়।গ্যালারি চিত্রক রফিকুন নবীর ড্রয়িং প্রদর্শনী। ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।গ্যালারি কায়া হামিদুজ্জামান খানের ভাস্কর্য ও চিত্রকর্ম প্রদর্শনী ‘টাইমঅ্যান্ড বিয়ন্ড’। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য প্রদর্শনী ‘দ্য ডায়ালগ উইথ নেচার’।চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘দুর্নীতির বিরুদ্ধে কার্টুন’ প্রদর্শনী। আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জয়নুল গ্যালারিতে, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।আলিয়ঁস ফ্রঁসেজ  ফরাসি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইযাবেল আন্নার একক পরিবেশনা। সন্ধ্যা সাড়ে ছয়টায়।  মোহাম্মদ সোলায়মান কবিরের চিত্র প্রদর্শনী ‘বিটুইন হেভেন অ্যান্ড আর্থ’। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত, গ্যালারি জুমে।মধুমিতা প্রেক্ষাগৃহ ওরা আমাকে ভালো হতে দিল না, সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড মনের মানুষ ও স্বামী আমার বেহেশত, সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।