আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী  বিজয় উৎসব। আজ ঢাকা পদাতিকের নাটক কথা ’৭১। নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।  থিয়েটারের নাটক জন্মসূত্র। লিখেছেন ও নিদের্শনা দিয়েছেন গাজী রাকায়েত। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।মুক্তিযুদ্ধ জাদুঘর বিজয় উৎসব। আজ আবৃত্তি, পঞ্চকবির গান ও কবিতার গান। বিকেল পাঁচটায়।বেঙ্গল শিল্পালয় সফিউদ্দীন আহমেদের সৃষ্টিসমগ্র নিয়ে প্রদর্শনী ‘শিল্পের অশেষ আলো’, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।গ্যালারি চিত্রক রফিকুন নবীর ড্রয়িং প্রদর্শনী। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।গ্যালারি কায়া হামিদুজ্জামান খানের ভাস্কর্য ও চিত্রকর্ম প্রদর্শনী ‘টাইমঅ্যান্ড বিয়ন্ড’। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘দুর্নীতির বিরুদ্ধে কার্টুন’ প্রদর্শনী। আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জয়নুল গ্যালারিতে, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।আলিয়ঁস ফ্রঁসেজ মোহাম্মদ সোলায়মান কবিরের চিত্র প্রদর্শনী ‘বিটুইন হেভেন অ্যান্ড আর্থ’। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত, গ্যালারি জুমে। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত।মধুমিতা প্রেক্ষাগৃহ ওরা আমাকে ভালো হতে দিল না, সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড মনের মানুষ ও স্বামী আমার বেহেশত, সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স  মনের মানুষ, সকাল ১০টা ৪৫, দুপুর একটা ৪০, বিকেল পৌনে চারটা, চারটা ৩৫, সন্ধ্যা পৌনে সাতটা ও সাড়ে সাতটায়।  ২০১২, বেলা একটা, বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায়।  দ্য উলফম্যান, বেলা সোয়া ১১টা ও দুপুর একটা ২০।  শ্রেক ৪, বেলা ১১টায়।