আজকের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী বেঙ্গল বিকাশ প্রতিভাদের কণ্ঠে ধারণ করা লোকগান, তিন কবির গান, আধুনিক গান, নজরুলের গান ও রবীন্দ্রনাথের গানের পাঁচটি অ্যালবামের মোড়ক উন্মোচন ও গানের অনুষ্ঠান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে পাঁচটায়। পদাতিক নাট্য সংসদের নাটক জনমাংক। লিখেছেন নাসরীন মুস্তাফা, নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র ‘রবীন্দ্রনাথ ইন জার্মানি’ শীর্ষক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে পাঁচটায়। বেঙ্গল শিল্পালয় সফিউদ্দীন আহমেদের সৃষ্টিসমগ্র নিয়ে প্রদর্শনী ‘শিল্পের অশেষ আলো’। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বাংলাদেশ জাতীয় জাদুঘর বিজয়ের ৪০ বছর উপলক্ষে ‘হাশেম খানের চিত্রমেলা’ নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। চলবে ২ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ইয়ান আর্থাস-বার্টান্ডের উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী ‘আর্থ ফ্রম অ্যাবাভ’। ফ্রান্স দূতাবাসের সহযোগিতায় প্রদর্শনীর আয়োজন করেছে ইউএস বাংলাদেশ ফাউন্ডেশন ও টেক্স ইউরোপ। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।দৃক গ্যালারি শ্রাবণ রেজার আলোকচিত্র প্রদর্শনী ‘কোয়েস্ট ফর রিদম’। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ সিরামিকস-মাধ্যমে করা শাহাদাৎ হোসেনের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘ইসথেটিক স্টুডিও সিরামিকস’। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা। মধুমিতা প্রেক্ষাগৃহ যেমন জামাই তেমন বউ, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড মনের মানুষ, যেমন জামাই তেমন বউ, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স মনের মানুষ, দুপুর একটা ৪০, বিকেল পৌনে চারটা, চারটা ৩৫, সন্ধ্যা পৌনে সাতটা ও সাড়ে সাতটায়। ২০১২, বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায়। দ্য উলফম্যান, দুপুর একটা ২০ মিনিটে। শ্রেক ৪, দুপুর একটায়।