আজকের অনুষ্ঠান
ছায়ানট সংস্কৃতি-ভবন শুদ্ধ সংগীত উৎসব। মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী নাগরিক নাট্যাঙ্গনের নাটক পুসি বিড়াল ও একজন প্রকৃত মানুষ। আর্থার মিলারের লেখা থেকে অনুবাদ করেছেন প্রৈতী হক, নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়। আরণ্যেকের নাটক ইতি ইয়োকাস্তে। সফোক্লিসের ‘ইদিপাস’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। স্টুডিও থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায় ও রাত আটটায়। কেন্দ্রীয় গণ গ্রন্থাগার শামসউজজোহার আবৃত্তির অ্যালবাম মতিহার-এর মোড়ক উন্মেচন ও আবৃত্তির অনুষ্ঠান। সেমিনার কক্ষে, বিকেল পাঁচটায়।বেঙ্গল শিল্পালয় সফিউদ্দীন আহমেদের সৃষ্টিসমগ্র নিয়ে প্রদর্শনী ‘শিল্পের অশেষ আলো’। দুপুর ১২টা থেকে রাত আটটা।বাংলাদেশ জাতীয় জাদুঘর বিজয়ের ৪০ বছর উপলক্ষে ‘হাশেম খানের চিত্রমেলা’ নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। চলবে ২ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। দৃক গ্যালারি শ্রাবণ রেজার আলোকচিত্র প্রদর্শনী ‘কোয়েস্ট ফর রিদম’। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা। মাসুমা পিয়ার আলোকচিত্র প্রদর্শনী ‘জলমগ্ন’। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ সিরামিকস-মাধ্যমে করা শাহাদাৎ হোসেনের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘ইসথেটিক স্টুডিও সিরামিকস’। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।বাংলাদেশ ফিল্ম সেন্টার চার্লি চ্যাপলিন পরিচালিত ছবি মর্ডান টাইমস-এর প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ যেমন জামাই তেমন বউ, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ড মনের মানুষ, যেমন জামাই তেমন বউ, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স মনের মানুষ, বেলা পৌনে ১১টায়, দুপুর একটা ৪০, বিকেল চারটা ৩৫, পাঁচটা, সন্ধ্যা সাড়ে সাতটা ও আটটায়। রবিন হুড, দুপুর সোয়া একটায় দ্য উলফম্যান, বেলা সোয়া ১১টা ও বিকেল চারটায়। শ্রেক ৪, বেলা ১১টা, দুপুর একটা ও বিকেল তিনটায়।