আজকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানট সংস্কৃতি-ভবন শুদ্ধ সংগীত উৎসব। মিলনায়তনে, সকাল নয়টায় ও সন্ধ্যা সাড়ে সাতটায়।বেঙ্গল শিল্পালয় ইতালির সংগীতশিল্পী ও শিক্ষক ফ্রানচেসকা ক্যাসিওর ইংরেজি অনুবাদে রবীন্দ্রসংগীত পরিবেশন। সন্ধ্যা সাড়ে ছয়টায়।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলআরবি, দলছুট ও অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের গান। আয়োজন করেছে কিউবি জংশন। সন্ধ্যা সাড়ে পাঁচটায়।নবাব আলী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া শিল্পী পুস্পিতার একক অ্যালবাম অন্তরে দোলা দেয়-এর প্রকাশনা অনুষ্ঠান। বিকেল সাড়ে পাঁচটায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সপ্তদশ জাতীয় সম্মেলন। সংগীত, আবৃত্তি, নাচ ও নাটক। মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী  শহীদ জননী জাহানারা ইমামের উপন্যাস একাত্তরের দিনগুলির কিশোর সংস্করণ ‘বিদায় দে মা ঘুরে আসি’ মঞ্চস্থ করবে আবৃত্তি সংগঠন মুক্তবাক। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।  আরণ্যকের নাটক টু বি অর নট টু বি। শেকসপিয়রের ‘হ্যামলেট’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন মাসুদুজ্জামান। স্টুডিও থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায় ও রাত আটটায়।বাংলাদেশ জাতীয় জাদুঘর বিজয়ের ৪০ বছর উপলক্ষে ‘হাশেম খানের চিত্রমেলা’ নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। চলবে ২ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। দৃক গ্যালারি  শ্রাবণ রেজার আলোকচিত্র প্রদর্শনী ‘কোয়েস্ট ফর রিদম’। বিকেল তিনটা থেকে রাত আটটা।  মাসুমা পিয়ার আলোকচিত্র প্রদর্শনী ‘জলমগ্ন’। বিকেল তিনটা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ সিরামিকস-মাধ্যমে করা শাহাদাৎ হোসেনের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘ইসথেটিক স্টুডিও সিরামিকস’। ৩০ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।মধুমিতা প্রেক্ষাগৃহ পরান যায় জ্বলিয়ারে, সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স  মনের মানুষ, বেলা পৌনে ১১টায়, দুপুর একটা ৪০, বিকেল পৌনে চারটা, চারটা ৩৫, সন্ধ্যা পৌনে সাতটা ও সাড়ে সাতটায়।  ২০১২, দুপুর একটায়  দ্য উলফম্যান, বেলা সোয়া ১১টা ও দুপুর একটা ২০ মিনিটে।  শ্রেক ৪, বেলা ১১টায়।