আজকের অনুষ্ঠান
কেন্দ্রীয় গণগ্রন্থাগার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সপ্তদশ জাতীয় সম্মেলন। সংগীত, আবৃত্তি, নাচ ও নাটক। মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়। ছায়ানট সংস্কৃতি-ভবন ভরত নাট্যম ও নৃত্যালেখ্য ‘নৃত্যের তালে তালে’। নৃত্য পরিবেশন করবেন কলকাতার রাজদীপ বন্দ্যোপাধ্যায়। আয়োজন করেছে সাধনা-উপমহাদেশীয় সংগীত ও নৃত্য প্রসার কেন্দ্র। মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী পালাকারের নাটক বাংলার মাটি বাংলার জল। রবীন্দ্রনাথের ‘ছিন্নপত্র’ অবলম্বনে লিখেছেন সৈয়দ শামসুল হক, নিদেশনা দিয়েছেন আতাউর রহমান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়। স্বপ্নদলের নাটক ত্রিংশ শতাব্দী। বাদল সরকারের লেখা থেকে রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। স্টুডিও থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।বাংলাদেশ জাতীয় জাদুঘর বিজয়ের ৪০ বছর উপলক্ষে ‘হাশেম খানের চিত্রমেলা’ নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। চলবে ২ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ সিরামিকস-মাধ্যমে করা শাহাদাৎ হোসেনের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘ইসথেটিক স্টুডিও সিরামিকস’। ৩০ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।বলাকা সিনেওয়ার্ল্ড মনের মানুষ ও যেমন জামাই তেমন বউ, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ পরান যায় জ্বলিয়ারে, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স মনের মানুষ, বেলা পৌনে ১১টায়, দুপুর একটা ৪০, বিকেল পৌনে চারটা, চারটা ৩৫, সন্ধ্যা পৌনে সাতটা ও সাড়ে সাতটায়। ২০১২, দুপুর একটায় দ্য উলফম্যান, বেলা সোয়া ১১টা ও দুপুর একটা ২০ মিনিটে। শ্রেক ৪, বেলা ১১টায়।