আজকের অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয় জাদুঘর বিজয়ের ৪০ বছর উপলক্ষে ‘হাশেম খানের চিত্রমেলা’ নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। চলবে ২ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। বিশ্ব চলচ্চিত্র দিবস উপলক্ষে ‘চলচ্চিত্র প্রদর্শনী’র আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। সুফিয়া কামাল মিলনায়তনে, বিকেল পাঁচটায়। আলিয়ঁস ফ্রঁসেজ সিরামিকস-মাধ্যমে করা শাহাদাৎ হোসেনের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘ইসথেটিক স্টুডিও সিরামিকস’। ৩০ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা। আলোকচিত্র প্রদর্শনী ‘সূর্য উৎসব’। আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। গ্যালারি জুমে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বলাকা সিনেওয়ার্ল্ড মনের মানুষ ও যেমন জামাই তেমন বউ, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতা প্রেক্ষাগৃহ পরাণ যায় জ্বলিয়ারে, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।